✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খেরসন অঞ্চলের ৮৮% পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২২, | ০৯:১১:২১ |

ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮৮টি এলাকা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ এলাকা দখলমুক্ত হয়েছে। খবর আনাদোলুর।

এর আগে খেরসন দখল করার পর রুশ কর্মকর্তারা বলেছিলেন তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন।

কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা খেরসন থেকে পিছু হটে গেছে।

এদিকে রাশিয়া বলেছে, খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি সেতুতে ইউক্রেনের রাত্রিকালীন বোমা হামলায় যে চার ব্যক্তি নিহত হয়েছে তাদের মধ্যে দুজন রুশ সাংবাদিক রয়েছেন।

রুশ কর্মকর্তারা দাবি করছেন, ডেনিপার নদীর উপর অবস্থিত সেতুটি দিয় বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছিল।

কিন্তু ইউক্রেনের হামলায় সেতুটি বিধ্বস্ত হওয়ায় সে কাজ স্থগিত হয়ে গেছে। ইউক্রেন ওই সেতুতে হামলার সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে কিয়েভ তা নাকচ করে দিয়েছে।

ইউক্রেন শুক্রবার দাবি করেছে, রুশ অধিকৃত খেরসনের ৮৮ এলাকার পাশাপাশি আরেক অধিকৃত অঞ্চল খালকিভের ৫৫১টি এলাকা এখন কিয়েভের দখলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..